শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬

ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন, স্থানীয়দের অন্যত্র সরানোর নির্দেশ



হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন। বর্জ্য থেকে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আশপাশের এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে দমকলের ২টি ইঞ্জিন। আরও ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে বলে খবর। তীব্র গরমে আগুনের কালো ধোঁয়ায় চারিদিক ভরে গিয়েছে। ইতিমধ্যে শ্বাসকষ্ট শুরু হয়েছে এলাকার বহু মানুষের। দ্রুত এলাকা থেকে কিছুক্ষণের জন্য অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিল স্থানীয় প্রশাসনের।

কোন মন্তব্য নেই: