নয়াদিল্লি: দেশের আরও ন’টি স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা চালু করল রেলটেল। গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করা হয়েছে। যার ফলে এখনও পর্যন্ত মোট ১০টি রেল স্টেশনে যৌথভাবে ইন্টারনেট পরিষেবা চালু করল ভারতীয় রেল। প্রায় ১০ লক্ষ ৫০ হাজার যাত্রীকে ইন্টারনেট সরবরাহ করবে এই যৌথ উদ্যোগ।
চলতি বছরের জানুয়ারি মাসে মুম্বই সেন্ট্রাল স্টেশনে প্রথম চালু হয় গুগল-রেলটেলের বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। ভুবনেশ্বর থেকে পুনে, রাঁচি ও ভুবনেশ্বর স্টেশনে ওয়াইফাই পরিষেবার উদ্বোধন করে রেল। আগামী সপ্তাহে বাকি স্টেশনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
গুগলের আক্সেস প্রোজেক্ট-এর ভারতীয় শাখার প্রধান গুলজার আজাদ বলেন, বর্তমানে দেশের ১০টি রেল স্টেশনে বিনামূল্যে এই উচ্চগতির ইন্টারনেট পরিষেবা রয়েছে। বেশকিছু ছোট স্টেশনে এই ইন্টারনেট পরিষেবা দিতে আমরা জোরকদমে কাজ করছি। ভারতে যেহেতু ইন্টারনেটের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, তাই সস্তায় ও সহজে ইন্টারনেট পরিষেবা পাওয়া সময়ের দাবি হয়ে উঠেছে। তাঁর মতে, মুম্বই সেন্ট্রাল স্টেশনে প্রতি সপ্তাহে প্রায় এক লাখ মানুষ এই ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে।
আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও ভোপাল, রাইপুর, বিজয়ওয়াড়া, কাচিগুড়া (হায়দরাবাদ), এর্নাকুলাম (কোচি) ও বিশাখাপত্তনমে শুক্রবার থেকেই চালু হয়ে গিয়েছে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা। নিত্যযাত্রী তাঁদের স্মার্ট ফোন বা সংশ্লিষ্ট ডিভাইস মারফৎ তা ব্যবহার করতে পারছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন