কলকাতা: আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উলটে পাল্লা দিয়ে বাড়বে আরও গরম। গরমের সঙ্গে আগামী ২৪ ঘণ্টা তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় তাপপ্রবাহের পূর্বাভাস। আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০.৩ ডিগ্রি কাছাকাছি। ফলে তেমনটা গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাড়ি থেকে না বের হওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও বা বের হতে হয় অবশ্যই সঙ্গে রাখুন পর্যাপ্ত জল।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে তেমনটা আশা না দেখাতে পারলেও উত্তরবঙ্গে আগে বর্ষা আসবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে তেমনটা আশা না দেখাতে পারলেও উত্তরবঙ্গে আগে বর্ষা আসবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন